রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

রাজধানীতে প্রতিবছর ছিন্নমূল মানুষের সংখ্যা বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে প্রতিবছর গড়ে ২ হাজার ছিন্নমূল মানুষ বাড়ছে। সরকারি সমীক্ষা বলছে ঢাকায় এমন মানুষের সংখ্যা ১৬শ।

তবে বেসরকারি উন্নয়ন সংস্থার হিসেবে, ছাড়িয়েছে ৫০ হাজার। যারা ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত, নিরাপত্তাহীনতাও চরম। এদেরকে রাষ্ট্রীয় মূল ধারায় নিয়ে আসার দাবি সমাজকর্মীদের। যার ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতেও।

রাজধানীর এজিবি কলোনি বাজারের পাশে রাস্তার ওপরেই সাথির ছোট্ট সংসার। চার মাস আগে স্বামী ছেড়ে গেছে তাকে। এরপর থেকে দুই ছেলে-মেয়েকে নিয়ে এখানেই তার বাস। কোন আয় নেই, জীবন চলছে অন্যের দয়ায়।

ওল্ড এলিফেন্ট রোডের ফুটপাতের লিপির অবস্থা আরো খারাপ। এক মাস আগে তার ভাই এখানে তাকে ফেলে রেখে যায়। শারীরিক প্রতিবন্ধী এই মানুষটির পাশে দাঁড়িয়েছেন এই সমাজেরই কয়েকজন।

এই ছিন্নমূল মানুষের নেই স্থায়ী ঠিকানা, তাই পাননি জাতীয় পরিচয়পত্রও। ফলে সরকারের দৃষ্টিও পড়েনি তাদের ওপর।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ও নিজ তাগিদে তাদের জন্য কোন ব্যবস্থা নিচ্ছে না। মন্ত্রী বলছেন, কেউ আবেদন করলে পুনর্বাসন করা হবে।

সমাজবিজ্ঞানীরা বলছেন, যে মানুষটির অক্ষরজ্ঞান নেই, নেই নিজ অধিকারের ধারণা। তার পক্ষে আবেদন করা কঠিন, তাই সরকারকেই হাত বাড়ানোর তাগিদ।

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ