রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ, জানাজা পড়া হচ্ছে একসঙ্গে বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি

নিখুঁত হামলার ক্ষেপণাস্ত্র তৈরি করলো যুদ্ধ ও দুর্ভিক্ষে বিধ্বস্ত ইয়েমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে ইয়েমেন। বাদ্‌র-পি ওয়ান নামের এ ক্ষেপণাস্ত্র আরো বেশি নিখুঁতভাবে শত্রুর অবস্থানে হামলা করতে পারবে।

সৌদি আরব যখন সব ধরনের মতামত উপেক্ষা করে ইয়েমেনের ওপর বর্বর বিমান হামলা অব্যাহত রেখেছে তখন নতুন ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ইয়েমেনের হুথি যোদ্ধা সমর্থিত সেনারা।

ইয়েমেনের অপারেশন্স কমান্ড সেন্টারের মিডিয়া ব্যুরো এক বিবৃতিতে শনিবার বলেছে, সলিড জ্বালানি-পরিচালিত স্বল্প পাল্লার এ ক্ষেপণাস্ত্র বাদ্‌র-ওয়ান ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ এবং তিন মিটারের মধ্যে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

উপায়হীন হয়ে ইয়েমেনের হুথি যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালাচ্ছে। হামলার ক্ষেত্রে হুথিরা অনেকটাই ক্ষেপণাস্ত্রের ওপর ভরসা করছে। সূত্র: পার্সটুডে

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ