রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছে হোয়াইট হাউস। জর্জিয়াতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বোল্টন বলেন, রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আসছে।

তিনি বলেন, রাশিয়া সফরের সময়  আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে প্রেসিডেন্ট পুতিনকে। এই সফর হতে পারে আগামী বছর। তবে জানা যায়নি প্রেসিডেন্ট পুতিন আমন্ত্রণ গ্রহণ করেছেন কি-না।

এর আগেও পুতিনকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প প্রশাসন। তবে সমালোচনার পর তা থেকে পিছু হটেছেন তারা।

বোল্টন বলেছেন, রাশিয়াকে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের মূল্য দিতে হবে। আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছপা হবো না।

আরো পড়ুন- সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিল ৫ নভেম্বর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ