রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

গ্রেফতারকৃত জমিয়ত নেতাদের অবিলম্বে মুক্তি দিন: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট ও নেত্রকোণা থেকে গ্রেফতার হওয়া যুব জমিয়ত নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ছাত্র জমিয়ত।

নেতৃবৃন্দ বলেন, কোন মামলা ছাড়াই নেতা কর্মীকে গ্রেফতার করা নিঃসন্দেহে ফ্যাসিবাদের পরিচয়। অনতিবিলম্বে দেশব্যাপী গ্রেফতারকৃত সকল জমিয়ত নেতৃবৃন্দের মুক্তি দিতে হবে অন্যথায় ছাত্র জনতাকে সাথে নিয়ে ছাত্র জমিয়ত এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

গতকাল শুক্রবার ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় এসব কথা বলেন নেতারা।

ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি এম সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুজাইফা ওমরের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত আমেলার সূচনালগ্নে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ সাব্বির অাহমদ।

সভায় বিগত তিন মাসের সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা ও আগামী তিন মাসের কর্মপরিকল্পনা পেশ করেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আহমদুল হক উমামা।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি ছাত্র নেতা এখলাছুর রহমান রিয়াদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের সহ-সভাপতি ছাত্রনেতা শাহাদাৎ হোসাইন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেদওয়ান মাজহারী, মাদরাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক সালমান মোস্তফা খান, পাঠাগার বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক দীন মোহাম্মদ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, প্রকাশনা সম্পাদক হাফেজ ফুজায়েল আহমদ, সমাজ সেবা সম্পাদক মাবরুরুল হক, দপ্তর সম্পাদক কাউছার আহমদ, নির্বাহী সদস্য আব্দুল আলিম, রকিবুল হাসান,আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি যুব জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, যুব জমিয়ত সিলেট মহানগরীর প্রচার সম্পাদক হাফেজ মাহদি হাসান মিনহাজ এবং নেত্রকোনা জেলার মদন উপজেলা যুব জমিয়তের সহসভাপতি হাফেজ মিজানুর রহমানকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়।

‘জমিয়ত নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ