রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

খাশোগি হত্যা নিয়ে যা বললেন তার বাগদত্তা খাদিজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের টিভিতে প্রথমবারের মতো লাইভে এসে খাশোগির বাগদত্তা খাদিজা সেঙ্গিজ জানান, খাশোগি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তা এখনো গৃহীত হয়নি। তিনি ছিলেন সৌদি নাগরিক। রিয়াদে তার বন্ধুরা কারাগারে আটক থাকায় সম্প্রতি ব্যাপক নিঃসঙ্গতা বোধ করছিলেন।

‘এই নিঃসঙ্গতার কারণে পরিচিত হওয়ার পরপরই তার সঙ্গে একটি আবেগময় সম্পর্কে জড়িয়ে পড়ি।’

গত ২ অক্টোবর খাশোগি ইস্তানম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকে নিখোঁজ হওয়ার পর সৌদি আরব প্রথমে তার ব্যাপারে কিছু জানা থাকার কথা অস্বীকার করেছিল।

 ২৮ অক্টোবর  রবিবার হিজামা সুন্নাহর প্রথম দিন

পরবর্তীতে তারা ওই কনস্যুলেটেই খাশোগি খুন হওয়ার কথা স্বীকার করে এবং হতাহতিতে তিনি মারা যান বলে জানায়। এই ঘটনার পর তা প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন খাদিজা।

তিনি বলেন, সৌদি আরবে তার পরিবার সম্পর্কে আমার কাছে খুব বেশি তথ্য ছিল না। তিনি আমাকে বলেছিলেন, রাজনৈতিক কারণে তার আগের বিয়ে ভেঙে গেছে। তিনি খুবই  হতাশাগ্রস্ত ও কষ্টে ছিলেন।

‘সৌদি আরবে তার বন্ধুদের ভাগ্যে কী ঘটেছে, তা তিনি জানতেন না বলে খাশোগি আক্ষেপ করতেন।’ যুবরাজ মোহাম্মদ বিন সালমান কয়েকশ ভিন্ন মতাবলম্বীকে আটক রেখেছেন। যাদের মধ্যে খাশোগির বন্ধুরা আছেন।

খাদিজা বলেন, জামাল খাশোগিকে সৌদি ভিন্নমতাবলম্বী বলা ঠিক হবে কি-না, তা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। সৌদি আরবে অবস্থান করা তার বন্ধুরা লিখতে পারছিলেন না। খাশোগি এ জন্য লেখালেখি করাকে নিজের দায়িত্ব হিসেবে নিয়েছিলেন।

আরো পড়ুন- ৩৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন আওয়ামী লীগের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ