রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের মধ্যাঞ্চলীয় প্রদেশ ওয়ার্দাকে একটি পুলিশ কম্পাউন্ডের বাইরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ৫ জন এবং আহত প্রায় ১৫ জন।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২৭ অক্টোবর) সকালে রাজধানী থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রদেশটির প্রধান শহর ওয়ার্দাকে একটি পুলিশ কম্পাউন্ডের বাইরে অজ্ঞাতনামা এক হামলাকারী একটি গাড়ির মাধ্যমে এ বিস্ফোরণ ঘটায়।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা হেকমত দুররানি বলেন, পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিকরা কম্পাউন্ডের ভেতরে ঢুকাকালীন সময়ে ওই হামলাটি ঘটে।

ঘটনায় নিহতদের মধ্যে তিন পুলিশ সদস্য ও ২ জন বেসামরিক নাগরিক আছেন। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। তবে এখন পর্যন্ত এ হামলায় দায় স্বীকার করেনি কোনোও গোষ্ঠী।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দেশটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে কয়েকটি সংগঠন। সম্প্রতি দেশটির নির্বাচনকালীন সময়েও বেশ কিছু হামলা চালায় তারা।

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ