মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

নিজামুদ্দিনপন্থীদের ঢাকা জেলা ইজতেমা হচ্ছে কেরানিগঞ্জে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলায় চলছে দিল্লির নিজামুদ্দিনপন্থীদের ‘ঢাকা জেলার ইজতেমা’। ঢাকার মিরপুরে ইস্টার্ন হাউজিং মাঠে এ ইজতেমা প্রস্তুতি নেয়ার সময় প্রশাসন বাধা দেয়। কিন্তু সে বাধা উপক্ষো করেই কেরানিগঞ্জে এ ইজতেমা করছে তারা।

জানা যায়, শুক্রবার বাদ জুমা শুরু হয় ইজতেমা। বাদ ফজর বয়ান করেন তাবলীগের নিজামুদ্দিনপন্থী মুরুব্বি মাওলানা মুহম্মদ উল্লাহ।

রোববার দোয়ার মাধ্যমে এ ইজতেমা শেষ হবে বলে জানা গেছে। ইজতেমায় বয়ান করবেন, মাওলানা আব্দুল্লাহ মনসুর, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন ও মাওলানা আশরাফ আলী প্রমুখ।

প্রশাসনের বাধা উপেক্ষা করে কেন ইজতেমা করছেন জানতে চাইলে মাওলানা জিয়া বিন কাসেম আওয়ার ইসলামকে বলেন, ঢাকার ডিসির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। নির্বাচনের কারণে ঢাকা মেট্রোর ভেতরে পর্যাপ্ত পুলিশ দেয়া সম্ভব নয় জানিয়ে তারা মেট্টোর বাইরে ইজতেমার পরামর্শ দেন। সে অনুযায়ী আমরা কেরানিগঞ্জে ইজতেমা করছি।

তিনি বলেন, ইজতেমা তিনদিন চলবে। রবিবার দোয়া অনুষ্ঠিত হবে। ইজতেমা থেকে ৫০০ এর বেশি জামাত বেরুবে বলেও তিনি দাবি করেন।

ইসলাম গ্রহণ করলেন আইরিশ গায়িকা সিনিড ওকনর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ