রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

 জর্ডানে বন্যায় ভেসে গেল স্কুলবাস: নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্ডানে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। মৃত সাগরের কাছে শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি স্কুলবাস ভেসে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। সূত্র: আল-জাজিরা।

কর্মকর্তারা জানান, নিহতদের অধিকাংশ স্কুল শিক্ষার্থী যাদের বয়স ১৪ বছরের কম।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তারা জানান।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা জানা যায়, মৃত সাগরের কাছ দিয়ে ভ্রমণের সময় ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট তাৎক্ষণিক বন্যায় ৩৭ জন শিক্ষার্থী ও সাতজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বহনকারী বাস ভেসে যায়।

জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী ঘাজি আল-জাবেন জানান, এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন। আর বৃহস্পতিবার বাসের ২১ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

উদ্ধারকারীরা বলেছেন,  বনভোজন করতে আসা অনেক পরিবারও রয়েছে হতাহতের মধ্যে।

পেত্রা বলছে, উদ্ধার অভিযান দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জর্ডানের প্রধানমন্ত্রী ওমার রাজ্জাজ। এছাড়া উদ্ধার অভিযান তদারকি করতে তার বাহরাইন সফর বাতিল করেছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ।

এদিকে উদ্ধার অভিযানে সাহায্যের জন্য জর্ডানের কর্তৃপক্ষ ইসরায়েলের সহায়তা চেয়েছে বলেও জানা গেছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য তারা একটি হেলিকপ্টার পাঠিয়েছে।

আরো পড়ুন-সৌদি ছেড়ে আমেরিকায় জামাল খাশোগির পরিবার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ