রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

গ্রিসে আঘাত হানল ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রিসের পশ্চিমাঞ্চলে শুক্রবার সকালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত করেছে। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, লিবিয়ায়ও অনুভূত হওয়া এই ভূমিকম্পে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর চ্যানেল নিউজ এশিয়া।

গ্রিসের জিওডায়নামিক ইন্সটিটিউট জানিয়েছে, জাকিনথোস দ্বীপের ৫০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।

গ্রিসের কর্মকর্তারা বলছেন, শক্তিশালী এই ভূমিকম্প রাজধানী এথেন্সসহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ আলবেনিয়া, ইতালি, লিবিয়া ও মাল্টায়ও অনুভূত হয়েছে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আয়োনিয়ান সাগরে। আর এর গভীরতা ছিল ১৪ কিলোমিটার। তবে শক্তিশালী ওই ভূমিকম্পের পর জকিনথোসে আরও বেশ কয়েকটি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প পরবর্তী কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬ মাত্রা।

আরো পড়ুন- প্রস্তুত হচ্ছে ইসি, সপ্তাহ ঘুরলেই চূড়ান্ত মুহূর্তের ক্ষণ গণনা শুরু
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ