সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আগামী বছর থেকে লিখিত পরীক্ষায় বসতে হবে আগ্রহীদের। এতে পাস করলে নিতে হবে ডামি ক্লাস। তারপর ভাইভা শেষে আসবে নিয়োগের সিদ্ধান্ত। আর এই নীতিমালা কার্যকর হচ্ছে সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই।

দেশে অনুমোদন পাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৯, আর চালু আছে ৩৭টি। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আছে ভিন্ন ভিন্ন ব্যবস্থা। আছে নানা অনিয়মের অভিযোগও।

এ অবস্থায় শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা চুড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেখানে বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, আইন ও চারুকলা অনুষদের প্রভাষক হতে নুন্যতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে ৪.৫০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে ৩.৫০ থাকার বাধ্যবাধকতা। একই নিয়ম প্রযোজ্য ইঞ্জিয়ারিং, আর্কিটেকচার, কৃষি বিশ্ববিদ্যালয়ে।

এ নিয়মে নিয়োগ দেয়া গেলে যোগ্য শিক্ষক পাওয়া সম্ভব মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। এই নীতিমালায় সমর্থন দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে আরেক দফা আলোচনায় বসতে চাইছে তারা।

নতুন নীতিমালায় শিক্ষকদের পদোন্নতির জন্যও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করেছে কমিশন। পিএইচডি ছাড়া অধ্যাপক হতে সহযোগী অধ্যাপক পদে ১০ বছরসহ থাকতে হবে ২২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

আরো পড়ুন-

প্রস্তুত হচ্ছে ইসি, সপ্তাহ ঘুরলেই চূড়ান্ত মুহূর্তের ক্ষণ গণনা শুরু
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ
আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ