শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ২, আটকে আছেন ২০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: শনিবার রাত ১১টার দিকে চীনের পূর্বাঞ্চলীয় শ্যাংডং প্রদেশের  লংগয়ুন কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় দুজন মারা গেছেন। এছাড়া খনিতে আটকে আছেন ২০ জন। সূত্র: সংবাদ সংস্থা সিনহুয়া।

শ্যাংডং এনার্জি গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে সম্পৃক্ত বিশেষজ্ঞ এবং খনিটির মালিক ঝাই মিংঘুয়া বলেন, বিস্ফোরণের ফলে খনিটির পানি নিষ্কাশন টানেলের একটি অংশ ধ্বংস হয়ে যায়। এসময় আন্ডারগ্রাউন্ডে ৩৩৪ জন কাজ করছিলেন। তাদের মধ্যে ৩১২ জন নিরাপদে ওপরে উঠতে সক্ষম হন।

দুর্ঘটনার পর তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু হয়। রোববার সকাল ১১টার দিকে বিস্ফোরণে ধ্বংস হওয়া টানেলটির আশেপাশের ২০০ মিটার জায়গাজুড়ে বায়ুচলাচল স্বাভাবিক হয়েছে। বাকি আছে মাত্র ৫০ মিটার।

ঝাই বলেন, টানেলের ওপর থেকে ভাঙা পাথর পড়ায় আটকে পড়া ২০ জন এবং মরদেহ দুটি উদ্ধারের কাজ বিলম্বিত হচ্ছে।

আরো পড়ুন- সিমের নম্বর ঠিক রেখে কম্পানি পরিবর্তন করবেন যেভাবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ