শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

এরদোগানকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বর্তমান বাদশাহ ও যুবরাজের সমালোচক সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা মৃতদেহ গুম করে ফেলা নিতান্তই সমালোচকের মুখ বন্ধ করার জন্য নয়। এর পেছনে বৃহৎ পরিকল্পনা ও সুনির্দিষ্ট লক্ষ্য আছে বলে মনে করছেন তুর্কি বিশ্লেষকরা।

সম্প্রতি সৌদি আরবের স্বীকারোক্তিমূলক বিবৃতির মধ্য দিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘মধুচন্দ্রিমা’র যবনিকাপাত হলো। তুরস্কের দাবি, যুবরাজের নির্দেশেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যা সংঘটিত হয়েছে। দেশটি দাবি করেছে, খাশোগি খুন হয়েছেন এবং এ বিষয়ে ‘সত্যটা’ তারা শিগগিরই প্রকাশ করবে।

তুরস্ক বলছে, হাতাহাতির কথা তুলে প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সৌদি আরব। ক্ষমতাসীন দলের এক মুখপাত্র বলেছেন, সত্য ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ দেবে না আঙ্কারা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে একেপি পার্টির নেতা ওমর সেলিক বলেন, ‘যা ঘটেছে, তা-ই প্রকাশ করবে তুরস্ক।’ তিনি বলেন, ‘এ বিষয়ে কারও মনে কোনো সন্দেহ থাকা চলে না। আগেভাগেই আমরা কাউকে দোষী সাব্যস্ত করছি না। কিন্তু ধামাচাপা দেওয়ার কোনো বিষয়ই আমরা গ্রহণ করব না।’

এদিকে সৌদি আরবের স্বীকারোক্তির পর বাদশা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সূত্র: বিবিসি

আরো পড়ুন- এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ