শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬২তম জন্মবার্ষিকী আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ১৬ অক্টোবর। তারুণ্য ও সংগ্রামের প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬২তম জন্মবার্ষিকী। বাংলাদেশের কবিতায় অবিস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবির স্বীকৃতি। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা যান।

ছোবল- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

কবির জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মোংলায় মিঠাখালীর কবির গ্রামের বাড়িতে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এছাড়া বিকালে মিঠাখালী ফুটবল মাঠে এক প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় রুদ্র স্মৃতি সংসদ কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও রুদ্রের গান পরিবেশিত হবে।

এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোংলা শাখা মঙ্গলবার বেলা ১১টায় মোংলা কলেজ মিলনায়তনে কবির স্মরণে স্মরণ সভার আয়োজন করেছে।

মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য রচনা  করেছেন। ‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ কাব্যগ্রন্থ দুটি ‘সংস্কৃতি সংসদ’ থেকে পরপর দুই বছর ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

যে কারণে ইমাম বুখারি রহ. মাতৃভূমি ছেড়ে সমরকন্দে গিয়েছিলেন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ