রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ ২৩ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মঙ্গলবার (২৩ অক্টোবর) সিলেট সফরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় তার নিজ বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

আ স ম রব বলেন, আজকে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে লিঁয়াজো কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল বৈঠক শেষে কমিটির নাম ঘোষণা করা হবে।

এরপর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান বৈঠকে অংশ নেওয়া নেতারা। তাছাড়া জেলা পর্যায়ে কর্মসূচি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। তবে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি।

তিনি বলেন, আমাদের কর্মসূচিতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না বলে আশা করি। আমরা সরকারের কাছে সেই ধরনের সহযোগিতা চাই।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মঈনুল হোসেন ও তার স্ত্রী, আ স ম আব্দুর রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন মন্টু, সুব্রত চৌধুরী, সুলতান মুহম্মদ মনসুর ও আব্দুল মালেক রতন প্রমুখ।

২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেল দুটি দল

আরএম/