সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

সালাউদ্দিন আহমেদের মামলার রায় সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে করা মামলার রায় ঘোষণা হবে।

মেঘালয়ের রাজধানী শিলংয়ের ইস্ট খাসি হিল এলাকায় জেলা ম্যাজিস্ট্রেটে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণী) এ রায় ঘোষণা করবেন।

এর আগে মামলায় দু’পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ২৫ জুন। এরপর রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ধার্য করা হলেও পরে তা পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু সেদিন বিচারক উপস্থিত না হওয়ায় রায় ঘোষণার দিন পিছিয়ে ১৫ অক্টোবর ধার্য করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে অপহৃত হন সালাহউদ্দিন আহমেদ। ১১ মে ভোরে তাকে শিলংয়ের গলফ লিংক এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সেখান থেকে নিয়ে মেঘালয়ের মানসিক স্বাস্থ্য ও নিউরো সায়েন্সেস ইনস্টিটিউটে (মিমহানস) ভর্তি করা হয়।

পরে আচরণ স্বাভাবিক মনে হলে সেখান থেকে সালাহউদ্দিনকে নিয়ে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। ভারতে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ১২ মে তাকে গ্রেফতার করে মেঘালয় পুলিশ।

আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ