সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

'শিশুদের সুশিক্ষা না দিলে বিপদজ্জনক হয়ে উঠতে পারে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ।

এই শিশুদের সুশিক্ষা না দিলে, তাদের খাদ্যের নিরাপত্তা, তাদের বিনোদনের প্রয়োজনীয়তা না দিতে পারলে এই শিশুরা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

মাদক, চোরাচালানসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজে এখনও শিশুদের ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের ভবিষ্যতের জন্য সুখকর বিষয় নয়।

রবিবার দৈনিক ইত্তেফাকে অনুষ্ঠিত 'বাংলাদেশ শিশু সুরক্ষা ও উন্নয়ন : এস.ও.এস শিশু পল্লীর ভূমিকা' শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, শুধু সরকারকেই দোষ দিলে চলবে না। শিশুদের জন্য সরকারিভাবে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা শিশুদের জন্য অনেকগুলো আইন করা হয়েছে।

শিশু শ্রম বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে, শিশুদের ভাতা দেয়া হচ্ছে, মানসিক প্রতিবন্ধী শিশুদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে। শিশুদের মানসিক বিকাশে বাংলা একাডেমির মাধ্যমে সরকার এ বছর প্রায় ৩৫ হাজার শিশুকে প্রশিক্ষণ দিয়েছে।

তিনি বলেন, বাংলা একাডেমি কর্তৃক এ বছরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই লাখের বেশি শিশু প্রার্থী প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

শিশুদের জন্য হাসপাতাল তৈরি করা হয়েছে, স্বাস্থ্য সেবায় প্রতিবন্ধী শিশুদের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারের এই ভালো কাজগুলোর পাশাপাশি শিশুদের জন্য গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে।

সংবাদপত্রে কেবল মুখরোচক খবর আর নায়ক নায়িকাদের রঙিন ছবি দেখালেই হবে না, তাদের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের কথাও তুলে ধরতে হবে।

দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি।

স্বাগত বক্তব্য রাখেন এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর গোলাম আহমেদ ইসহাক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসওএস এর পরিচালক চায়না রানী সাহা।

আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ