শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জাকির নায়েকের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ভারতীয় আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ইসলাম প্রচারক ও টিভি আলোচক জাকির নায়েককে অপরাধী ঘোষণা করেছে মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। সাথেসাথে মুব্বাইয়ে তার ৪টি সম্পত্তি জব্দ করার ঘোষণাও দিয়েছে আদালত। খবর হিন্দুস্তান টাইমস-এর।

সন্ত্রাসে মদদ ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার রায়ে এই আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এ তথ্য জানিয়েছে।

এনআইএ জানিয়েছে, মুম্বাইয়ের একটি বিশেষ আদালত জাকির নায়েককে অপরাধী ঘোষণা করেছেন।  ভারতের ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৮৩ ধারার আওয়তায় তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় বলে সংস্থাটি জানিয়েছে।

এর আগে এনআইএ জাকির নায়েকের বিরুদ্ধে ২০১৬ সালের ১৮ নভেম্বর একটি ফৌজদারি মামলা দায়ের করে। আর এই মামলার একদিন পরই ভারত সরকার জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) বেআইনি ঘোষণা করে।

জাকির নায়েকের বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে ঘৃণা ছড়ানো, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং বছরের পর বছর ধরে হাজার হাজার রুপি বিদেশে পাচার করার অভিযোগ তোলা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ