রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

সরকারি হলো আরও ১৩ স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরও ১৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে এক আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।বিদ্যালয়গুলো হলো- রাঙ্গামাটির নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ির গুইমারা মডেল হাই স্কুল।

বাগেরহাটের টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়, যশোরের কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

বরিশালের সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, খুলনার কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও জলমা চকরখালী মাধ্যমিক বিদ্যালয়।

বাগেরহাটের রায়েন্দা পাইলট হাই স্কুল, মাদারীপুরের কালিকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কুমিল্লার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ।

যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার। সেই ধারাবাহিকতায় চলতি বছরে দেড় শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

এটি/আওয়ারইসলাম

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ