শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আজ থেকে খালেদা জিয়ার ফিজিওথেরাপি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ থেকে ফিজিওথেরাপি শুরু হয়েছে।

কত দিন হাসপাতালে থাকতে হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার চিকিৎসায় গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড এখনো তাঁকে দেখার সুযোগ পায়নি।

আগামীকাল বুধবার বিকেল চারটায় পূর্ণাঙ্গ বোর্ড তাকে দেখার সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

১৩ বছর পর জম্মু-কাশ্মীরে পৌর নির্বাচন

আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, বোর্ডের একাধিক সদস্য পৃথকভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

ইতিমধ্যে তার শারীরিক পরিস্থিতির ইতিহাস সংগ্রহ করেছেন তারা। আজ বিকেল বা সন্ধ্যায় খালেদা জিয়ার ফিজিওথেরাপি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল সোমবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চারজন সদস্য সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গেঁটেবাতজনিত সমস্যায় ভুগছেন।

তার ডায়াবেটিসসহ বেশ কিছু রোগ অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। এসব রোগ নিয়ন্ত্রণে আনতে হবে। এরপর তার মূল চিকিৎসা শুরু হবে। তাই বিএসএমএমইউয়ে খালেদা জিয়ার চিকিৎসা কত দিন চলবে, তা নির্দিষ্ট করে এখনই বলতে পারছে না মেডিকেল বোর্ড।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।

এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন। ওই মামলায় বিচারিক আদালতের রায়ের পাঁচ মাসের মাথায় ১২ জুলাই আপিলের ওপর শুনানি শুরু হয়।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ