বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

৬০০হিজরির মিশরের ঐতিহাসিক ‘টাটান্দি’ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মিশরের মাতরুহ প্রদেশের আল-শেইখ হুসাইনিয়া নামে প্রসিদ্ধ টাটান্দি অনেক দিন বন্ধ থাকার পর পুনরায় খুলে দেয়া হয়েছে।

মিশরের মাতরুহ প্রদেশ শালি গ্রামে টাটান্দি মসজিদটি পুনর্নির্মাণের পর গতকাল (৫ম অক্টোবর) সেদেশের পুরাকীর্তি মন্ত্রী খালিদ আনানির উপস্থিতিতে পুনরায় খুলে দেয়া হয়েছে।

মসজিদটি উদ্বোধনের সময় জর্ডান, বেলজিয়াম, আর্জেন্টিনা, ইতালি, গ্রীস, সিঙ্গাপুর, ফ্রান্স, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়াসহ মোট ১৪টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

এছাড়াও মিশরের দাতব্য মন্ত্রণালয় এবং মাতরুহ প্রদেশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ২০১৭ সালে এই ঐতিহাসিক মসজিদের পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়।

এসময়ে মসজিদের বাহিরের দেয়াল, মিম্বার, মেহরাব, গম্বুজ, কুরআন হেফজের কক্ষ, নারীদের নাজের কক্ষ, কলামসমূহ এবং বাতিসমূহ ঠিক করা হয়েছে।

৩০০ বর্গমিটারের উপরে নির্মিত এই মসজিদটি টাটান্দী নামক একটি কূপের পাশে অবস্থিত। টাটান্দী শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু পানি।

আর এ জন্য এই মসজিদটি টাটান্দী নামে প্রসিদ্ধ হয়েছে। ঐতিহাসিক এই মসজিদটি ৬০০ হিজরিতে নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন:-

মোটা অংক; কওমি সনদের স্বীকৃতি: বুঝার ভুল; না বুঝার ভান
কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া
সহজে তাহাজ্জুদের অভ্যাস গড়ার উপায়: মুফতি তাকি উসমানি
এবার সেন্টমার্টিনের মালিকানা দাবি মিয়ানমারের