সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত

মাসজুড়ে ট্রাফিক অভিযানে ১৪ কোটি টাকা জরিমানা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরো সেপ্টেম্বর মাস জুড়ে ট্রাফিক আইন প্রয়োগ ও ট্রাফিক সচেতনতামূলক অভিযানে ১৪ কোটি টাকারও বেশি জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান চালানোর সময় ক্রুটিপূর্ণ যানবাহন চালকের বিরুদ্ধে প্রায় দুই লাখ মামলা করে ট্রাফিক বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক এ অভিযান পরিচালনা করা হয়। যানবাহন অনেক শৃঙ্খলায় এসেছে তবে বিশৃঙ্খলা দূর করতে জনগণকে আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে হলে সবাইকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তবে ট্রাফিক শৃঙ্খলা ফেরানো সম্ভব।

জানা যায়, অভিযান চলাকালীন ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ১ লাখ ৭২ হাজার ৬০০টি মামলা করে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।

এর মধ্যে ফিটনেস সংক্রান্ত ৭ হাজার ৬২৮টি, পারমিট না থাকায় ৬ হাজার ৪৯৫টি, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ৩০ হাজার ৫৬৪টি, উল্টোপথে চলাচলের কারণে ১৩ হাজার ৮৮টি, মোটর সাইকেলের বিরুদ্ধে ৬৫ হাজার ৮০৩টি মামলা হয়।

জরিমানা করা হয় ১৪ কোটি ১৯ লাখ ৪৭৯ টাকা। এ সময় বেশ কিছু যানবাহনকে ডাম্পিং করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ট্রাফিক আইন: ইসলাম কী বলে?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ