রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

এরশাদের সঙ্গে মজলিস নেতৃবৃন্দের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ (২ অক্টোবর) সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান  হুসেইন মুহম্মদ এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় নির্বাচনে লাঙল প্রতীকে ভোট দিতে অপেক্ষা করে আছে দেশের মানুষ। তারা জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়।’

নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। বিজয়ের লক্ষ্যে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা ইসমাইল নুরপুরীর নেতৃত্বে বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির আল্লামা যুবায়ের আহমেদ আনসারী, মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি শারাফত হুসাইন, বায়তুলমাল সম্পাদক আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মুসা।

৬০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস

সভায় জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে মাওলানা এনামুল হক মুসা আওয়ার ইসলামকে বলেন, চলমান রাজনৈতিক প্রেক্ষপট, আগামী নির্বাচন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে।

এছাড়া আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ রয়েছে সে বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি।

বৈঠকে মজলিস নেতৃবৃন্দ ৬০ আসনে নির্বাচন প্রস্তুতির কথাও জানায় জাতীয় পার্টির চেয়ারম্যানকে।

যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, জোট গঠনের পর এটা ছিল আমার সৌজন্য বৈঠক। চলমান বিষয়ে আলাপ আলোচনা হয়।

তবে আগামী ৮ অক্টোবর জাতীয় জোটের লিয়াজু কমিটির বৈঠক রয়েছে। সেখানে আগামী দিনের করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে জানান তিনি।

কওমি স্বীকৃতির ১০ পুরুষ : যাদের ঘামে সিক্ত এ অধ্যায়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ