সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে তার আইনজীবীদের ব্যাখ্যা চেয়েছে আদালত।

এ বিষয়ে জবাব দিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মো. আখতারুজ্জামান।

একইসঙ্গে খালেদার অনুপস্থিতিতে বিচার চলার সিদ্ধান্ত চ্যালেঞ্জের আবেদনের বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তও জমা দিতে হবে এ সময়ের মধ্যে।

বিএনপি প্রধানের খালেদার জামিন বাড়াতে আইনজীবীদের আবেদনের প্রেক্ষাপটে এ আদেশ দেয় আদালত। মামলার আরেক আসামি মনিরুল ইসলাম খানের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালতে খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শুনানিতে অনপস্থিত আসামির পক্ষে এ ধরনের আবেদন করা যায় না বলেও দাবি করেন তারা।

তবে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, কোনো আসামি জামিনে থাকলে বা শুনানিতে আসতে না পারলে আদালত তার জামিন বাড়ানোর বিষয়ে আদেশ দিতে পারে।

আরো পড়ুন-

বিএনপি সরকারে এলে ৭ দিনেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল
বৃহত্তর ঐক্য গড়ে আওয়ামী লীগকে একঘরে করা হবে
কারাগারে থেকেও জনসভায় আছেন খালেদা জিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ