সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

শরীয়তপুরের উন্নয়নে কাজ করতে চাই; আমাকে নির্বাচিত করুন: মাওলানা জালালুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও ইসলাম নিয়ে চক্রান্ত বন্ধ হয়নি। আলেম-উলামা সংসদে বসলে এসব চক্রান্তের বিরুদ্ধে ভূমিকা রাখবে।

তিনি বলেন, ভোট একটি আমানত। এ আমানত একজন আলেমকে দিলে সে আমানত রক্ষা হবে। তারা এমপি হলে এলাকার উন্নয়ন হবে পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও অসামাজিক কার্যক্রম বন্ধ হবে।

বাংলার বরেণ্য আলেম

আজ (২৬ সেপ্টেম্বর) বিকালে শিল্পকলা একাডেমি মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলার উদ্যোগে উলামা ও সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদকে শরীয়তপুর-১ আসনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

মাওলানা জালালুদ্দীন বলেন, আমি এ এলাকার সন্তান। অতীতেও আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকবো। আমি শরীয়তপুরের উন্নয়নে কাজ করতে চাই। তাই আমাকে নির্বাচিত করুন।

জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি মুফতি খবির উদ্দীন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ ফয়সাল, ঢাকা মহানগর সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আমানুল্লাহ, মাদারীপুর জেলা সভাপতি মাওলানা হাবীব আহমদ চৌধুরী, সেক্রেটারী মাওলনা মিসবাহ উদ্দীন, মাওলানা সফি উল্লাহ খান, মাওলানা আবু বকর, মাওলানা মাহদী হাসান সিরাজী প্রমুখ।

আপনার মাদরাসার জন্য নিন কওমি ম্যানেজমেন্ট সফটওয়্যার

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ