মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

মাহবুব মুর্শেদের ৫ দিনব্যাপী ক্যালিগ্রাফি কর্মশালার সমাপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চারদিকে ঘৃণা আর অরাজকতার এই সময়ে শিল্পচর্চার যে কোনো উদ্যোগ আশার আলো দেখায়। এমনই একটি আশা জাগানিয়া আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হলো।

বলছি খ্যাতিমান ক্যালিগ্রাফিশিল্পী মাহবুব মুর্শেদের ৫ দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালার কথা।

শনিবার (১৫ সেপ্টেম্বর) শেষ হলো ৫ দিনব্যাপী ক্যালিগ্রাফি বিষয়ক কর্মশালাটি। এশিয়াটিক সোসাইটির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছিল ১১ সেপ্টেম্বর।

এতে প্রধান তত্ববধায়ক ও একমাত্র প্রশিক্ষক হিসেবে ছিলেন জনপ্রিয় ক্যালিগ্রাফি শিল্পী মাহবুব মুর্শেদ।

কর্মশালায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী, পেশাজীবী এবং চারুকলার শিল্পী ছাড়াও অংশ নেয় কওমি মাদরাসার ছাত্র-ছাত্রীরা।

বাংলা ও আরবি ক্যালিগ্রাফি নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় ক্যালিগ্রাফির পাশাপাশি ড্রয়িং, পেইন্টিং, এক্রিলিক এবং কম্পোজিশন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় অংশ নিয়েছিল প্রায় অর্ধশত প্রশিক্ষণার্থী।

এই আয়োজন সম্পর্কে প্রশিক্ষক মাহবুব মুর্শেদ বলেন, আরবি এবং বাংলা ক্যালিগ্রাফি নিয়ে ভবিষ্যতেও আরো বড় বড় কাজ করতে চান তিনি।

বিশেষ করে বাংলাদেশে এই প্রথম মাহবুব মুর্শিদ সর্বপ্রথম ক্যালিগ্রাফি নিয়ে নানামুখি কাজ করা ও সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছেন।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ