রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৫ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনের কারণে আমরা কি রমজানকে ভুলে যাচ্ছি! দয়া করে ইসলামের নামে ধোঁকা দেবেন না, জামায়াতকে সালাহউদ্দিন ‘হাতপাখা বিজয়ী হলে সকল দল-মত ও ধর্মের মানুষ নিরাপদ থাকবে’ নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের

পিরোজপুরে আ’লীগ নেত্রী এ্যানি’র গাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের আওয়ামী লীগের নেত্রী ও ১ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানি রহমানের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে একদল মুখঢাকা যুবক এ হামলা চালায় বলে অভিযোগ করেন এ্যানি রহমান।

জানা যায়, ঢাকা থেকে মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে পিরোজপুরের যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর শহরের হোটেল বিলাশ চত্বরে তার গাড়ি বহরে ২০-২৫ জন যুবক হামলা চালায়।

মুখে কাপড় বাঁধা যুবকরা তাদের লক্ষ্য করে গুলি করে বলে দাবি করেন এ্যানি রহমান।

আত্মরক্ষার জন্য তার স্বামী বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান টোকন নিজের লাইসেন্সকৃত পিস্তল থেকে ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, হামলার বিষয়ে আমরা তদন্ত করছি।

এদিকে ঘটনার পর হামলার প্রতিবাদ জানিয়ে শহরে এ্যানি রহমানের সমর্থকরা বিক্ষোভ করেছেন। তবে অনেকেই বলছে এ ঘটনা সাজানো।

উল্লেখ্য, এ্যানি রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা এবং পিরোজপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এনায়েত হোসেন খানের মেয়ে।

-আরআর

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ