শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইমরান খানের সংলাপের দাওয়াতে যা বললেন আল্লামা রফি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক ইবরাহিমী: সম্প্রতি ইমরান খান তার উপদেষ্টা পদে একজন প্রতিষ্ঠিত কাদিয়ানীকে নিয়োগ দেয়ার পর থেকে চারদিকে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

তুমুল সমালোচনার মুখে পড়ে ইমরান খান একরকম বাধ্য হয়েই তিনজন বিজ্ঞ আলেমকে আলোচনার জন্য আহবান জানান।

এদের মধ্যে রয়েছেন আল্লামা মুফতি মুহম্মদ রফি উসমানি, মাওলানা যাহেদ আর-রাশেদি এবং মুফতি নাইম।

প্রসঙ্গত গত কয়েকদিন আগে আল্লামা রফি উসমানি হজের সফর থেকে ফিরেছেন। তাই প্রায় আশির্ধ্বো বয়সী আল্লামা রফি উসমানির শারীরিক অবস্থাও খুব একটা ভাল যাচ্ছে না।

এদিকে প্রধানমন্ত্রী ইমরান খান শুধুমাত্র একটি ইস্যুভিত্তিক আলোচনার আহবান জানিয়েছেন,
তাই হযরত রফি উসমানি চিঠির জবাবে বলেন,

‘এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলা আমিও অনেক জরুরি মনে করছি। তবে আপনার এই সংক্ষিপ্ত নোটিশে আমার জন্য ইসলামাবাদ আসা সম্ভব নয়। কারণ, বর্তমানে আমি শয্যাশায়ী। সম্ভব হলে অবশ্যই চলে আসতাম। আশা করছি অচিরেই আমি সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। তারপর আপনার সাথে খতমে নবুওয়াতসহ অন্যান্য দ্বীনি সংকট নিয়েও আলোচনা হতে পারে।’

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ