শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

৩৯তম বিসিএসের ফল প্রকাশ; ১৩৭৫০ জন উত্তীর্ণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩৯তম বিশেষ বিসিএস’র পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। এতে মোট ১৩ হাজার ৭৫০ জন পাস করেছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময় শিগগিরই ঘোষণা করা হবে।

জানা যায়, উত্তীর্ণদের মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন রয়েছেন।

পীরক্ষার ফলাফলপিএসসি’র ওয়েবসাইটে www.bpsc.gov.bd থেকে পাওয়া যাবে।

যেকোনো মোবাইল হতে এসএমএস করেও ফলাফল জানা যাবে। মোবাইলে ফল জানতে PSC 39 Registration Number লিখে ১৬২২২ তে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

গত ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরি প্রত্যাশী অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ এবং বহিষ্কার করা হয়েছে চাকরি প্রত্যাশী দুই পরীক্ষার্থীকে।

বিসফটি – বিস্তারিত জানুন

-আরআর