শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কাবুল স্পোর্ট ক্লাব টার্গেট করে আত্মঘাতী হামলা, নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মুষ্টিযুদ্ধ প্রশিক্ষণ ক্লাবে আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৭০ জন আহত হওয়ার খবর জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিস-এর।

বুধবার (৫ সেপ্টেম্বর) দাস্ত-ই-বারসি এলাকায় ভয়াবহ এই হামলা চালানো হয়। প্রথমে ক্লাবটির ভেতরে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে ৪ জনের মৃত্যু হয়। পরে হতাহতদের জরুরি উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিদের লক্ষ করে গাড়িবোমা হামলা চালায় অপর এক আত্মঘাতী।

এ ঘটনায় টলো নিউজ চ্যানেলের ২ সাংবাদিকের মৃত্যু ও ৪ জন গুরুতর আহত হয়েছে। চ্যালেনটির প্রধান লুৎফুল্লাহ নাযাফিজাদা এক টুইটবার্তায় বলেছেন, ‘ন্যাক্কারজনক এই হামলায় আমরা সবচেয়ে প্রতিভাবান ও সাহসী দুই সাংবাদিককে হারিয়েছে।’

সূত্র: বিবিসি।

সহজে পালনীয় ৫টি সুন্নত

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/