মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের উইলিয়াম মাশক রাইস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্রেইগ কনসিডিন সম্প্রতি এক বই লিখেছেন। সেখানে তিনি আমেরিকার মুসলিমদের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তুরস্কের প্রভাবশালী পত্রিকা ডেইলি সাবাহ তার লেখা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। যেখানে সংক্ষেপে আমেরিকার মুসলিমদের নিয়ে তার মূল্যায়ন ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়। আওয়ার ইসলামের পাঠকদের জন্য সেটি ভাষান্তর করেছেন আবদুল্লাহ তামিম।
যুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প, হাউজ অব রিপ্রেজেন্টেটিভস প্রতিনিধি পিটার কিং এবং সাবেক স্পিকার নিউটন গিংরিচ যে ধরনের মানসিকতা লালন করেন তাতে মুসলিমরা ভিন্ন মানবিক দৃষ্টিকোণ ও মূল্যবোধ দ্বারা দেশটিতে পরিচিত হয়।
সত্যিকার অর্থে ইসলাম, মুসলিম এবং আমেরিকার জাতীয় পরিচিতি বিস্ফোরণ অবস্থায় গিয়ে পৌঁছেছে। মুসলিমদের সম্পর্কে সত্য মিথ্যা আলাদা করা যেকোন সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আমেরিকার রাজনীতিবিদরা যা বলছেন বাস্তব অবস্থা সেটা নয়। মুসলিমদের সম্পর্কে একেবারে উল্টা পরিচিতি তুলে ধরা হচ্ছে।
আমেরিকার অস্তিত্বের পূর্ব থেকেই সেখানে মুসলিমরা বাস করে। আমেরিকার প্রতিষ্ঠাতা ব্যক্তিগণ দেশটির মাটিতে মুসলিমদের স্বাগত জানিয়েছিলেন।
মুসলিমরা আমেরিকায় একঘেয়েমি সৃষ্টি করেননি। বরং বৈচিত্রময় ধর্মীয় জনসংখ্যার অংশ হয়েছেন। মুসলিমরা আমেরিকার সবচেয়ে শিক্ষিত জনশক্তি। এখানকার ইসলামিক সংগঠনগুলো প্রায়শ আন্তঃধর্ম মতবিনিময়ের আয়োজন করে থাকে।
আমেরিকার অধিকাংশ সন্ত্রাসী হামলার জন্য মুসলিমরা দায়ী নয়। মুসলিম শরিয়া আইন অনুযায়ী দেশটি চলুক এটা মুসলিমদের চাওয়া নয়। আমেরিকা ইসলাইমিক রাষ্ট্র হোক এমন চাওয়াও নেই মুসলিমদের মধ্যে।
এ কথাগুলো আমেরিকার মুসলিমদের ক্ষেত্রে সত্য। বিভিন্ন গবেষণায় এর পক্ষে সত্যতা পাওয়া গেছে। আমার নতুন বই ‘মুসলিম ইন আমেরিকা এক্সামিনিং দ্যা ফ্যাক্ট’-এ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক তথ্য উপাত্ত ব্যবহার করে দেখিয়েছি মুসলিমরা মিথ্যা প্রচারণার শিকার।
৯/১১ হামলা, সন্ত্রাসী হামলা, জিহাদ, শরিয়া আইন ইত্যাদি বিষয়গুলো সামনে এনে আমেরিকার সমাজ মুসলিমদের নিয়ে বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খাচ্ছে।
আমেরিকান সংস্কৃতি’র মুলস্রোতের অংশীদার হওয়া সত্ত্বেà