শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হক্কানির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগান তালেবান একটি বিবৃতিতে জানিয়েছে, দেশটির প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী হক্কানি নেটওর্য়াকের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হক্কানি ইন্তেকাল করেছেন। খবর ডেইলি পাকিস্তানের

আমেরিকা ও দেশটির নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর তিনি ইন্তেকাল করলেন।

আফগানিস্থানের তালেবান ও আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্ক রাখা জালালুদ্দিন হক্কানি ১৯৭০ সালে হক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আগ্রাসন চালালে প্রতিরোধ করে হক্কানি নেটওয়ার্ক।

ওই সময় আমেরিকা স্বীকার করে, জালালউদ্দিন হক্কানি তাদের জন্য মূল্যবান সম্পদ ছিল। এরপর তালেবান ক্ষমতায় আসলে তাদের সঙ্গে মিশে যান জালালুদ্দিন হক্কানি।

২০০১ সালে আমেরিকা আফগানিস্তানে আগ্রাসন চালালে সেখানেও প্রতিরোধ গড়ে তোরে দলটি। এখনো সে প্রতিরোধ ও আফগানকে মার্কিন দলখমুক্ত করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে দলটি।

আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে, জালালুদ্দিন হক্কানি শারীরিকভাবে বিদায় নিলেও তার আদর্শ ও পদ্ধতি জীবন্ত থাকবে।

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

-আরআর