শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

শুক্রবার ইরানে যাচ্ছেন প্রেসিডেন্ট এরদোগান ও পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: সিরিয়া বিষয়ক ত্রিদেশীয় শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী শুক্রবার (৭ সেপ্টেম্বর) তেহরান সফরে আসবেন বলে নিশ্চিত করেছে তার আবাসিক দপ্তর ক্রেমলিন। বৈঠকে পুতিনের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অংশ নেবেন।

ক্রেমলিন সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার চলমান পরিস্থিতি উন্নয়নের উপায় নিয়ে তিন প্রেসিডেন্ট আলোচনা করবেন। বৈঠকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূলোৎপাটন এবং রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের চূড়ান্ত সমাধান নিয়ে আলোচনা করা হবে।

ক্রেমলিন আরো জানিয়েছে, সিরিয়ার শরণার্থীরা যাতে তাদের নিজ দেশে ফিরে আসতে পারে সে পরিবেশ তৈরি করার বিষয়টি বৈঠকে অগ্রাধিকার পাবে।

রুহানি, পুতিন ও এরদোগান ২০১৭ সালের ২২ নভেম্বর রাশিয়ার সোচি শহরে প্রথম সিরিয়া বিষয়ক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন। ২০১৮ সালের ৪ এপ্রিল তুরস্কের আঙ্কারায় তিন প্রেসিডেন্টের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সে প্রক্রিয়ার ধারাবাহিকতায় আগামী শুক্রবার তেহরানে তাদের মধ্যে তৃতীয় বৈঠক হতে যাচ্ছে।

২০১৭ সালের জানুয়ারি মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল তার উদ্যোক্তা ছিল ইরান, রাশিয়া ও তুরস্ক। আস্তানা সম্মেলনের উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে ওই সম্মেলন থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় এবং এর জের ধরে দেশটির সহিংসতা অনেকাংশে কমে আসে।

‘আমরা সব সময় চেয়েছি শেখ হাসিনাকে ইসলামের কাজে লাগাতে’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ