বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন সালাম মুর্শেদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা-৪ (রূপসা-দীঘলিয়া-তেরখাদা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার তাঁকে নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি মো. ইউনুছ আলী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা অঞ্চল ও রিটার্নিং অফিসার, দশম জাতীয় সংসদের ১০২ খুলনা-৪ শূন্য আসনের সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে, উল্লিখিত আসনের উপনির্বাচনে জনাব আব্দুস সালাম মুর্শেদী, পিতা-মো. ইসরাইল, মাতা-মোসা. রিজিয়া খাতুন, বাড়ি নং ২৭/বি, সড়ক-১০৪, গুলশান-২, ঢাকা ১২১২ একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী উক্ত প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করলাম।’

এর আগে গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সালাম মুর্শেদী ছাড়াও এ উপ-নির্বাচনে জাতীয় পার্টির এসএম আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু পরবর্তীতে তাদের কেউ মনোনয়নপত্র জমা দেননি।

রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী সেদিন বলেছিলেন, ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিন পার হওয়ার পর ৫ সেপ্টেম্বর সালাম মুর্শেদীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। সেই হিসেবে আজ সালাম মুর্শেদীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

সালাম ‍মুর্শেদীর বাড়ি খুলনার রূপসা উপজেলায়। তিনি বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি।

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ