শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কানাইঘাটে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের গণসংযোগ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ আসনে জমিয়ত মনোনীত ও ২০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি জননেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে গোটা উপজেলা জোড়ে সভা, সমাবেশ, ঈদ পুনর্মিলনী, মতবিনিময়, প্রশিক্ষণ, সংবর্ধনা অনুষ্ঠান অব্যাহত রয়েছে।

এর ধারাবাহিকতায় ২৫ আগস্ট শনিবার দুপুর ২টায় যুব জমিয়ত কানাইঘাট উপজেলার ঈদ পুনর্মিলনী উপজেলা অফিসে, একইদিন শনিবার বিকাল ৩টায় ৩নং দিঘীরপাড় ইউনিয়ন জমিয়তের উদ্যোগে স্থানীয় সড়কের বাজার সংলগ্ন মাঠে বিশাল সমাবেশ, বাদ মাগরিব ৫ নং বড়চতুল ইউনিয়ন জমিয়তের উদ্যোগে ঈদ পুনর্মিলনী চতুল ঈদগাহ বাজারস্ত অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

২৬ আগস্ট রবিবার বিকাল ৩টায় গাছবাড়ী বাজার জমিয়ত অফিসে ৭নং দক্ষিণ বানিগ্রাম ইউনিয়ন যুব জমিয়তের কাউন্সিল, বাদ মাগরিব রাজাগঞ্জ বাজারে ইউনিয়ন যুব জমিয়তের উদ্যোগে ঈদ পুনর্মিলনী বাদ এশা বড়দেশ অস্থায়ী অফিসে জমিয়ত বড়দেশ আঞ্চলিক শাখার আলোচনা সভা ও ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

২৭ আগস্ট সোমবার বিকাল ৩ টায় ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়ন জমিয়তের উদ্যোগে স্থানীয় মমতাজগঞ্জ বাজার মাঠে বিশাল জনসভা। এর আগে সকাল ১০ টায়, ৪ নং সাতবাক ইউনিয়ন ছাত্র জমিয়তের উদ্যোগে প্রশিক্ষণ সভা স্থানিয় একটি মাদরাসায়, বাদ মাগরিব জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত ২নং লক্ষিপ্রসাদ পশ্চিম ইউপি র ডাকে দারুল হাদীস সুরাইঘাট মাদ্রাসায় প্রশিক্ষণ সভা এবং বাদ এশা ২নং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের মতবিনিময় সুরাইঘাট বাজারে অনুষ্ঠিত হয়।

২৯ আগস্ট বুধবার কানাইঘাট পৌর বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপির অফিসে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের মতবিময় অনুষ্ঠিত হয়।

‘আমরা সব সময় চেয়েছি শেখ হাসিনাকে ইসলামের কাজে লাগাতে’

উল্লেখিত প্রোগ্রামের প্রায় সব কটিতেই সিলেট-৫ (কানাঘাট-জকিগঞ্জ) আসনে জমিয়ত মনোনিত ও ২০ দলের মনোনয়ন প্রাত্যাশী জননেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানগুলোতে উপজেলা জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা শফিকুল হক, মাওলানা নুর আহম