শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

ভারতে স্ত্রীর নির্যাতন থেকে স্বামীদের বাঁচাতে ‘পুরুষ কমিশন’ গঠনের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘স্ত্রীর নির্যাতনের হাত থেকে স্বামীদের বাঁচাতে’ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের দুই বিজেপি সাংসদ পৃথক ‘পুরুষ কমিশন’ গঠনের দাবি তুলেছেন। এই দুই বিজেপি সাংসদ হলেন উত্তর প্রদেশের ঘোসি কেন্দ্রের সাংসদ হরিনারায়ণ রাজভর এবং হরদই কেন্দ্রের সাংসদ অংশুল ভার্মা।

‘পুরুষ কমিশন’ গঠনে সমর্থন আদায়ের জন্য দুই বিজেপি সাংসদ ২৩ সেপ্টেম্বর আয়োজন করেছেন একটি সভার। তারা বলেছেন, সেখানেই তাঁরা জোরালোভাবে দাবি তুলবেন পৃথক পুরুষ কমিশন গঠনের।

এই দাবি তারা তুলবেন ভারতের সংসদ লোকসভাতেও। সাংসদ রাজভর দাবি করে বলেছেন, সমাজে কেবল নারীরাই নন, সমানভাবে নারীদের হাতে নিগৃহীত হচ্ছেন পুরুষেরাও। এ ধরনের বহু মামলা এখনো ঝুলে আছে দেশের বিভিন্ন আদালতে।

রাজভর আরও বলেন, নারীদের সুবিচার দিতে দেশে যেমন আইন রয়েছে, তেমনি রয়েছে মহিলা কমিশন। ফলে নারীরা অনেকটাই নিশ্চিত সুবিচার পেয়ে থাকেন। তবে পুরুষদের জন্য তেমন কোনো আইন অথবা কমিশন নেই। তাই ৪৯৮ ধারায় মামলা দিয়ে আইনের পথে স্ত্রীরা স্বামীদের বিপাকে ফেলছেন। তাই তারা চাইছেন, নারীদের মতো ভারতে পুরুষ কমিশনও গঠন করা হোক।

যদিও ভারতের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলেছেন, পুরুষ কমিশন গঠনের কোনো যৌক্তিকতা নেই।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরও পড়ুন-

একজন আত্মবিশ্বাসী বালকের গল্প
আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!
পরিতৃপ্তির ছোট্ট এক গল্প!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ