বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ভারতের মুসলিম অঞ্চলে ১০০ মসজিদ করবে কুয়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিভিন্ন রাজ্যে চলতি বছরে ১০০টি মসজিদ নির্মাণের উদ্যোগ নিচ্ছে কুয়েত।

‘কুয়েত ফুড ব্যাংক’ চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে এ নির্মাণ কাজ শুরু হবে। মসজিদের পাশাপাশি কয়েক ডজন কুপও খনন করবে বলে জানায় ইরানি বার্তা সংস্থা ইকনা।

কুয়েতের ফুড এন্ড হেল্প ব্যাংক চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান সালিম ঘোষণা করেছেন, এ ফাউন্ডেশনে ভারতে ১০০টি মসজিদ ও কয়েক ডজন কুপ খনন প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিন বলেন, কুয়েতের বাইরে বঞ্চিতদের সহায়তা প্রদান প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সালিম আরও বলেন, ভারতের প্রতিটি মসজিদ নির্মাণ করতে প্রায় ২৫০০ দিনার (৮২৫৭ ডলার) এবং প্রতিটি কূপ নির্মাণ করতে ৫০ দিনার (‌১৬৫ ডলার) ব্যয় হবে।

ভরতে মুসলিম অধ্যুষিত এলাকায় মিষ্টি পানির প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, দেশটিতে এখনও অনেক বঞ্চিত এলাকা রয়েছে যেখানে বিশুদ্ধ পানি সংগ্রহণ করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।

সালিম বলেন, এ পর্যন্ত এই ফাউন্ডেশন অনেক মুসলিম দেশের দরিদ্র মুসলমানদের সাহায্য প্রদান করেছে। বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে, দরিদ্রদের খাদ্যদ্রব্য ক্রয় করার জন্য তাদের মাঝে কুপেন বিতরণ করবে।

-আরআর

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ