রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বর্তমান সংসদ ভাঙবে না: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনের কারণে বর্তমান সংসদ ভেঙে দেয়া হবে না। এই সংসদ নির্ধারিত মেয়াদ পর্যন্ত চলবে। আর নির্বাচনকালীন সরকার কবে ঘোষণা করা হবে সেটি সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাবেন।

আজ সোমবার তেজগাঁওয়ে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে কবে নাগাদ সংসদ ভাঙছে তা জানতে চাইলে  সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। নকলনবীশদের অনুলিপি কাজ বাবদ অর্থ আদায় ও পরিশোধ বিধিমালা, ২০১৮ এর আলোকে নকলনবীশদের পারিশ্রমিক প্রদান উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, প্রথম কথা হলো, সংসদ ভাঙবে না। সংসদের মেয়াদকাল পর্যন্ত এই সংসদ চলবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে সংসদ অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন। আর নির্বাচনকালীন সরকার বিষয়ে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন।

নিবন্ধন কার্যালয়ের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরও পড়ুন-

একজন আত্মবিশ্বাসী বালকের গল্প
আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!
পরিতৃপ্তির ছোট্ট এক গল্প!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ