সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

ফের দুই বাস মুখোমুখি; নিহত ৪ আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়কে মৃত্যুর মহামারি থামছেই না। সকালে মিরসরাইয়ে দুর্ঘটনার রেশ না কাটতেই রংপুরে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা।

রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৫০ যাত্রী আহত হয়েছেন।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান জানান, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

একইসঙ্গে দুই বাসের অন্তত ৫০ যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ২

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ