সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

ফটিকছড়িতে বিএনপি'র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম বর্ষপূর্তি উদযাপন করেছে ফটিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

অনুষ্ঠানে সুন্দরপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি ও ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা এম শহিদুল আজম চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তরজেলার নেতা কর্ণেল (অঃ) আজিম উল্লাহ বাহার।

ফটিকছড়ি উপজেলা ছাত্রদল নেতা এইচ.এম সাইফুদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহির আজম চৌধুরী, হারুয়ালছড়ি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসান, ফটিকছড়ি জাসদের সভাপতি সাহেদুজ্জামান বাবু, পৌরসভা বিএনপির নেতা মাওলানা জহিরুল হক মোঃ আলী চৌধুরী, নজরুল আবছার চৌধুরী, বদিঊল আলম, হাসানুল করিম, মাসুম উদ্দীন, ছমির উদ্দীন চৌধুরী,মোজাম্মেল, ছাত্রনেতা মেহেরায়, সুমন, আরমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কর্ণেল (অঃ) আজিম উল্লাহ বাহার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের উন্নয়নে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।

এসময় শহীদ জিয়া ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে যাবে বিএনপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ