রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

নিজের রাইফেলের গুলিতে নিহত আনসার সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীতে নিজ রাইফেলের গুলিতে মো. জুনেদ আহমদ (২৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নিজস্ব গোডাউনে দায়িত্বরত ছিলেন। রোববার গোডাউন থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জুনেদ গত পাঁচ মাস ধরে টঙ্গীর ওই গোডাউনে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ।

পুলিশ জানিয়েছে, আনসার সদস্য জুনেদ ওই গোডাউনে রাতের ডিউটিতে ছিলেন। ১১টার দিকে অসাবধানতাবশত নিজ রাইফেলের গুলি তার থুঁতনিতে বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. জুনেদ আহমেদকে মৃত বলে ঘোষণা করেন।

টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা অন্যান্য ব্যবস্থা নিচ্ছি।

আপনার ব্যবসা সহজ করবে বিসফটি –বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ