বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক 

বিধ্বস্ত ইউএস বাংলার পাইলট মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন: নেপালি প্রতিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিহত পাইলট আবিদ ছিলেন
মানসিকভাবে বিপর্যস্ত ও বেপরোয়া। এমন অভিযোগ করে প্রতিবেদন ছেপেছে নেপালের ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট।

পত্রিকাটি দাবি করেছে, এই দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বিমান দুর্ঘটনার জন্য পাইলট আবিদ সুলতানকে দায়ী করা হয়েছে।

অভিযোগ করা হয়েছে, ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগে পাইলট আবিদ নিয়ন্ত্রণ কক্ষে সঠিক তথ্য দেননি। তবে ইউএস-বাংলা কর্তৃপক্ষ, এই প্রতিবেদনের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

তাদের মন্তব্য ইউএস-বাংলাকে হেয় করতেই এটি ছাপানো হয়েছে। গত মার্চে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-টু ওয়ান ওয়ান। এই দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে বাংলাদেশি ২৭ জন।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ