রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

মৌসুমী ব্যবসায়ীদের হতাশ না হওয়ার আহ্বান বিটিএ’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌসুমী ব্যবসায়ীদের দাম নিয়ে হতাশ না হয়ে চামড়া সংরক্ষণের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।

এক সপ্তাহের মধ্যে সরকার নির্ধারিত দামে সব চামড়া কেনার আশ্বাসও দিয়েছে ট্যানারি মালিকরা। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ।

তিনি জানান, ট্যানারিগুলোতে এখনো গতবছরের ৪০ থেকে ৪৫ শতাংশ চামড়া মজুদ আছে। এবার আরো ৫৫ লাখ গরু এবং প্রায় ৩০ লাখ ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারন করা হয়েছে।

এসময় সাভারের চামড়া শিল্পনগরীর বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন বিটিএ নেতারা। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে বিসিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে সকাল থেকে সাভারের চামড়া নগরীতে দেখা গেছে ধীরে ধীরে কোরবানীর চামড়ার মজুদ বাড়ছে। কয়েকদিনের মধ্যে দেশের অধিকাংশ চামড়া ট্যানারিতে আসবে বলেও জানান মালিকরা।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ