রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলিতে বাড়ছে ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের ছুটিতে রাজধানীর রাস্তাঘাট বেশ ফাঁকা। এ সুযোগে বিনোদন কেন্দ্রে ভিড় করেছে নগরবাসী।

হাতিরঝিলে ছিলো রাজধানীবাসীর মিছিল, বৃষ্টি উপেক্ষা করেও শিশুপার্কে আনন্দে মেতেছে শিশুরা। জাদুঘর আর সিনেমা হলেও ছিলো দর্শনার্থীর ভিড়।

কে আসেনি হাতিরঝিলে? বাবার কাঁধে চড়ে শিশু, মায়ের হাত ধরে সন্তান আর প্রেয়সীকে নিয়ে প্রেমিক। গান শোনাতে হাজির নিজের বাউল দল নিয়ে মোশাররফ।

ঈদের ছুটিতে বন্ধ ছিলো হাতিরঝিলের নিয়মিত ওয়াটার ট্যাক্সি সার্ভিস, প্যাকেজ হিসেবে এসব ট্যাক্সিতে ঘন্টাচুক্তিতে ভ্রমণ করেছেন দর্শনার্থীরা। অবশ্য জলের চেয়ে স্থলেই বসেছিলো জমাট আড্ডা।

শিশুপার্কেও ছিলো না তিল ধারণের ঠাঁই। দীর্ঘসারিতে অপেক্ষা করে করে এক একটি রাইডে চড়েছে শিশুরা। বৃষ্টির বেরসিক বাধাও শিশুদের আটকাতে পারেনি। বৃষ্টি থামার সাথে সাথে ভেজা শরীরেই বিভিন্ন রাইডে চড়ে বসে তারা।

রাজধানীর সিনেমাহলগুলিতেও ঈদের দ্বিতীয় দিনে ছিলো চোখে পড়ার মতো ভিড়। পরিবার পরিজন নিয়ে অনেকেই উপভোগ করেছেন পছন্দের সিনেমা।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ