শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

আমেরিকা-তুরস্ক সম্পর্ক ‍নিয়ে এরদোয়াগানের কলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আমেরিকা-তুরস্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ দিনের। সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক ব্যাপক টানাপোড়েনের মুখে।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এরদোগানের কলাম তুলে ধরা হলো।

জন এফ কেনেডি প্রশাসন ইতালি ও তুরস্ক থেকে জুপিটার মিসাইল সরিয়ে নিয়েছিলেন। বিনিময়ে কিউবা থেকে মিসাইল সরিয়ে নিতে সোভিয়েত ইউনিয়নকে বাধ্য করেছিলেন।

১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আমেরিকা যখন শত্রু মিত্র যাচাই করছিল তখন আমরা আফগানিস্তানে ন্যাটো মিশনের সাথে সৈন্য পাঠিয়েছিলাম।

এসব সত্ত্বেও আমেরিকা বারবার তুরস্কের জনগণের চাওয়া বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের বন্ধুত্ব এখন অবিশ্বাসের পর্যায়ে উপনীত। দুর্ভাগ্য, এই অবস্থা পরিবর্তনে আমাদের কোন প্রচেষ্টা কাজে আসেনি।

যতক্ষণ পর্যন্ত আমেরিকা আমাদের সার্বভৌমত্ব মেনে না নিবে এবং আমাদের দেশের নিরাপত্তা হুমকি উপলব্ধি না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের বন্ধুত্ব ঝুঁকির মধ্যে থাকবে।

২০১৬ সালের ১৫ জুলাই তুরস্ক ফাতহুল্লাহ গুলেনের সংগঠন দ্বারা আক্রান্ত হয়। আমাদের সরকার ফাতহুল্লাহ গুলান সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে। তারা আমার সরকারের বিরুদ্ধে রক্তাক্ত সামরিক ক্যু করতে চেয়েছিল।

সেই রাতে ১০ লাখ তুর্কি জনগণ রাস্তায় নেমে এসে দেশপ্রেম দেখিয়েছিলেন। যেমনটি আমেরিকার জনগণ পার্ল হারবার ও ১১ সেপ্টেম্বর হামলার পরে নিজ দেশকে সমর্থন জানিয়েছিলেন।

আমার দীর্ঘদিনের বন্ধু এরোল ওলক এবং তার ছেলে তায়েপ ওলকসহ ২৫১ জন নির্দোষ মানুষ সেদিন সর্বোচ্চ আত্নত্যাগ করেছে দেশের স্বাধীনতার জন্য। ক্যু প্রচেষ্টা যদি সফল হতো তাহলে আমি ও আমার পরিবারও মৃত্যুর মিছিলে শামিল হতাম।

তুরস্কের জনগণ আশা করেছিল আমেরিকা সে দিনের ওই আক্রমনের নিন্দা জানাবে এবং তুরস্কের নির্বাচিত নেতৃত্বের সাথে সংহতি প্রকাশ করবে। কিন্তু সেটা ঘটেনি। আমেরিকার প্রতিক্রিয়া সন্তোষজনক ছিল না।

তারা তুরস্কের গণতন্ত্রের পক্ষে না থেকে চতুরতার সাথে বলেছিল, ‘আমেরিকা তুরস্কে স্থিতিশীলতা ও শান্তি চায়’। ওই ক্যু’র মুল নায়ক ফাতহুল্লাহ গুলেনকে বারবার অনুরোধ সত্ত্বেও আমেরিকা তুরস্কের কাছে হস্তান্তর করেনি। এতে পরিস্থিতি আরো খারাপ হয়।

হতাশার আরো কারণ এই যে, সিরিয়ার সশস্ত্র গ্রুপ পিকেকে ও ওয়াইপিজিকে সহযোগিতা করছে আমেরিকা। ১৯৮৪ সাল থেকে পিকেকে হাজার হাজার তুর্কি জনগণকে হত্যা করেছে। এমনকি পিকেকে আমেরিকার তালিকাতেও সন্ত্রাসী সংগঠন।

তুর্কি কর্তৃপক্ষের