সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

বরগুনায় দুই বাসের চাপায় হেলপারের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনা পৌরসভায় দুই বাসের চাপায় এক বাসের হেলপার নিহত হয়েছেন। বুধবার সকাল নয়টার দিকে বরগুনা-বরিশাল মহাসড়কের টাউনহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম সাইফুল। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধাল মোড় গ্রামে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান জানান, স্থানীয় বাসিন্দা রনি নামের এক ব্যক্তি হানিফ পরিবহনের একটি চলন্ত বাসের চাবি জোর করে নিতে গেলে বাসটি সামনের দিকে এগিয়ে যায়। এসময় রাস্তার ওপরে পার্কিং করা ইসলাম পরিবহনের হেলপার সাইফুল বাস থেকে নামতে গিয়ে দুই বাসের চাপায় পরে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, যেহেতু বাসের চালক গাড়ি চালাচ্ছিল, সেখানে দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী চালকই। দুর্ঘটনায় হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ