সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শাজাহানপুর উপজেলার নাঝিরাবাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে ঈদের দিন সকালে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আহতদের স্থানীয় হাসপতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ এদুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাজাহানপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকাশাটি শেরপুর উপজেলায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে ঢাকা থেকে রংপুরগামী আল হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি জানান, এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ