সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই

নরসিংদীতে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আধিপত্য ও মামলা সংক্রান্ত বিরোধের জেরে নরসংদীতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার চরাঞ্চল চরদীগলদী ইউনিয়নের অনন্তরামপুর গ্রামে সকালে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (৩০) অন্তরামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমঙ্গীর হোসেনের সমর্থক।

পুলিশ জানায়, এলাকার আধিপত্য, পূর্ব শত্রুতা ও মামলার জেরে সদর অনন্তরামপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সঙ্গে একই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি নেওয়াজ আলী মেম্বারের সঙ্গে দন্ধ চলে আসছিল। দন্ধের জেরে গত কয়েক মাসে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

এর পর থেকে বিএনপি সমর্থিতরা গ্রাম ছাড়া হয়ে পড়ে। কুরবানির ঈদকে ঘিরে নেওয়াজ আলী মেম্বারের সমর্থকরা গ্রামে ফিরে। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সমর্থক মোহাম্মদ মারা যায়।

এ খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষ ব্যাপক আকার রুপ নেয়। এ সময় উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। আহতদের পাশ্ববর্তী জেলার নবীনগর, বাঞ্ছারামপুর, নরসিংদী সদর ও জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম বলেন, সংঘর্ষে একজন নিহতসহ বেশ কিছু লোকজন আহত হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ