সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় রোববার গভীর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। এ সময় ২৪ হাজার ৭০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

নিহতরা হলেন, মো. মামুন মোর্শেদ (৩৫) ও আল আমিন (২৫)। তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক সাফায়ত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই স্থানে র‌্যাবের টহল ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে দুই মোটরসাইকেল আরোহীকে থামতে বলে র‌্যাব।

এ সময় তারা না থেমে উল্টো র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ওই দুই যুবক নিহত হন।

পরে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে ২৪ হাজার ৭০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ