সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই

ফেনীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর মুহুরীগঞ্জে গরুবোঝাই ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৬ আরোহী নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। নিহতদের ২ জন শিশু ও ৩ জন নারী ছিলো বলে জানা গেছে। পুলিশ জানায়, বিদেশ থেকে আসা স্বজনকে আনতে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম বিমানবন্দর যাচ্ছিলেন মাইক্রোবাসের যাত্রীরা।

রাত ৩টার দিকে ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় গরুবাহী ট্রাক। এতে মাইক্রোবাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ৬ জন।

আহত মাইক্রোবাসের ৫ যাত্রীকে ফেনী সদর হাসপাতাল ও ট্রাকের ৩ জনকে মীরসরাইয়ের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ