সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার জঙ্গুয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এসময় আহত হন আটজন।

সোমবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি জাবেদ মাহমুদ বলেন, ‘ভৈরব থেকে মহাখালীগামী ‘ঢাকা বস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। এসময় আরও আটজন আহত হন। তাদের জেলা হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।’

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ